বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বাঘারপাড়ায় বেপরোয়া গতির বলি পথচারী: ঘাতক বাইকের ধাক্কায় হাসপাতালে লড়ছেন মোস্তফা

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম
বাঘারপাড়ায় বেপরোয়া গতির বলি পথচারী: ঘাতক বাইকের ধাক্কায় হাসপাতালে লড়ছেন মোস্তফা

যশোরের বাঘারপাড়া উপজেলায় আঞ্চলিক সড়কে আবারো ঝরল রক্ত। এবার বেপরোয়া গতির এক অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সীমাখালি-পুলেরহাট আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত মোস্তফা বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া গ্রামের আলতাফ খানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় স্বজনরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মোস্তফার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে দিনের আলোতে জনবহুল এই সড়কে মোটরসাইকেলের এমন বেপরোয়া গতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঘাতক মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

8 Issues I Want I Knew About Kukimuki

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:১৬ পিএম
8 Issues I Want I Knew About Kukimuki

Questions and Answers: What is the most affordable casino in Las Vegas for someone on a tight budget? The most budget-friendly casinos in Las Vegas are typically located on the Strip’s lower end or in nearby areas like Downtown Las Vegas. Places like the Golden Nugget, Santa Fe Station, and The D Las Vegas often offer lower minimum bets and more affordable hotel stays. These venues provide access to slot machines, table games, and entertainment without the high prices seen at larger Strip resorts.

Many also run frequent promotions, such as free drinks, discounted meals, or complimentary entry to certain events, which help stretch a smaller budget further. Checking local deals and signing up for loyalty programs can also reduce costs over time. Are there any restrictions on the Cherry Gold Casino no deposit bonus? Yes, there are several restrictions that apply to the no deposit bonus at Cherry Gold Casino. Most codes come with a specific bonus amount, such as $10 or $20, which is added to your account without requiring a deposit.

However, this bonus typically has a wagering requirement, meaning you must play through the bonus amount a certain number of times before you can withdraw any winnings. Additionally, not all games contribute equally toward meeting the wagering requirement—slots usually count 100%, while table games or live dealer games may count less or not at all. Some codes may also be limited to new players only, have an expiration date, or be tied to a specific region.

Always review the full terms before claiming the bonus. They don’t have neon signs screaming “WIN HERE.” No free drinks for losers. Just clean machines, real payouts, and no bait-and-switch. If you’re serious about spinning for value, this is where I go. Are there any restrictions on which games I can play with the $1 bonus? Yes, there are restrictions on which games you can play using the $1 deposit bonus.

Not all games contribute equally toward the wagering requirements. Typically, slots contribute 100%, kuki muki while table games, live dealer games, and video poker may contribute less or not at all. The specific rules depend on the game and the current promotion terms. Always check the game list in the bonus section to see which titles are eligible. Playing games that don’t contribute or contribute partially may slow down your progress toward meeting the wagering conditions.

Which Games Offer the Highest Payouts and Fastest Withdrawals? I ran the numbers on 14 high-RTP slots last month. Here’s the truth: Starburst (RTP 96.09%) is still a solid base game grind, but it’s not the king of payouts. The real money? Crazier ones. З Cosmo Casino $1 Deposit Bonus Get a $1 deposit bonus at Cosmo Casino and start playing with real money. Enjoy instant access to a variety of slots and games, with no hidden fees or complicated terms.

Perfect for new players testing the platform. Cosmo Casino $1 Deposit Bonus Get Started With Just One Dollar I dropped $1. That’s it. One dollar. No promo code. No hassle. Just a click and the reels started. (Was I dreaming?) How do I start playing after signing up?

ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দুই শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:২০ পিএম
ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দুই শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত

যশোরের ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দ-অশ্রুর মধ্য দিয়ে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দুই জন প্রবীণ শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ যশোর-৪ বাঘারপাড়া (অভয়নগর-বসুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছূল।

অনুষ্ঠানটিতে সার্বিক সভাপতিত্ব করেন ধূপখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মোহাম্মদ তাহাজ্জত হোসেন। তার সুশৃঙ্খল দিকনির্দেশনায় এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের সহযোগিতায় পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মাদ্রাসার দুই নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক জনাব জওহর লাল দাস এবং জনাব সৈয়দ আহম্মদ-এর বিদায় সংবর্ধনা। দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই শিক্ষক অত্র প্রতিষ্ঠানে নিরলসভাবে শিক্ষার আলো ছড়িয়েছেন। তাদের সম্মানার্থে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ মানপত্র পাঠ করা হয় এবং সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন মাননীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের সভাপতি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রছূল এমপি বলেন, “শিক্ষকরাই হচ্ছেন একটি উন্নত জাতির কারিগর। জনাব জওহর লাল দাস এবং জনাব সৈয়দ আহম্মদ তাদের জীবনের শ্রেষ্ঠ সময়টুকু এই মাদ্রাসার শিক্ষার্থীদের গড়ে তুলতে ব্যয় করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি তোমাদের একজন সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

সভাপতির বক্তব্যে মাদ্রাসার সুপার মোহাম্মদ তাহাজ্জত হোসেন বলেন, “আজকের দিনটি আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি বেদনার। আমরা আমাদের দুই জন অভিজ্ঞ সহকর্মীকে বিদায় জানাচ্ছি যাদের অভাব পূরণ হওয়া কঠিন। পাশাপাশি আমাদের আদরের শিক্ষার্থীরা আজ উচ্চ শিক্ষার পথে পা বাড়াচ্ছে। আমি সকলের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”বিদায়ী শিক্ষক জনাব জওহর লাল দাস ও জনাব সৈয়দ আহম্মদ তাদের বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা মাদ্রাসা কর্তৃপক্ষ, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে পরীক্ষার্থীদের সাফল্য এবং বিদায়ী শিক্ষকদের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

যশোর মাতাতে ২৭ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৩৬ পিএম
যশোর মাতাতে ২৭ এপ্রিল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৭ এপ্রিল ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে যাচ্ছে যশোর। এদিন দীর্ঘ প্রতীক্ষিত সফরে জেলাটিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে রূপালী চত্বর থেকে শুরু করে উলাশী পর্যন্ত সর্বত্র বইছে সাজ সাজ রব। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর এই আগমনের আনুষ্ঠানিক সূচি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরের মূল আকর্ষণ হিসেবে থাকছে যশোরের স্বাস্থ্য ও কৃষি খাতের বড় দুটি প্রকল্পের সূচনা। তিনি বিমানবন্দর থেকে সরাসরি যাবেন উলাশী-যদুনাথপুর খাল এলাকায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হওয়া এই ঐতিহাসিক খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

উন্নয়ন কর্মকাণ্ড শেষে প্রধানমন্ত্রী যশোরের শিক্ষা ও সংস্কৃতির ধারক ‘যশোর ইনস্টিটিউট’ পরিদর্শন করবেন। বিকেলের পড়ন্ত রোদে যশোরবাসীর উদ্দেশে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রতিমন্ত্রীর ভাষায়, “বিগত ১৭ বছর ধরে যশোরের উন্নয়নের যে চাকা থমকে গিয়েছিল, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে তা নতুন গতিতে সচল হবে।”

সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসক মো. আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মাঠ পর্যায়ের তদারকি করছেন।

এদিকে জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও দেশে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকার বদ্ধপরিকর। কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে ওই দিনই প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।