মুরাদনগরে বিএনপির উদ্যোগে পূজা মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতির বার্তা বিনিময়
কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। বিএনপির সাবেক পাঁচবারের এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার যাত্রাপুর, চাপিতলা, মোচাগড়া ও আশপাশের প্রায় ১০টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় পূজা আয়োজকদের খোঁজখবর নেন এবং কয়েকটি মণ্ডপকে আর্থিক সহায়তা প্রদান করেন। বিএনপির এই উদ্যোগে আনন্দ প্রকাশ করেন পূজা আয়োজক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। তারা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে এই আন্তরিকতা আমাদের সামাজিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করেছে।”
উপস্থিত ছিলেন,
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, শহিদুল হক, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান, উপজেলা জিসাসের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মাহমুদুল হাসান, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, চাপিতলা ইউনিয়ন বিএনপি নেতা ছাইদুল ইসলাম, সাবেক কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সাধারন সম্পাদক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আমির ভূইয়া, যাত্রাপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক এরশাদ মিয়া, নবীপুর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা কামরুল হাসান ও মুরাদনগর সদর ইউনিয়ন যুবদল নেতা মাইনুদ্দিন প্রমূখ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপি নেতা মজিব মেম্বার, সাংবাদিক নাজিমসহ দলীয় ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









