ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৪১ জনের চাকরির সুযোগ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মোট ৪১টি শূন্য পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের তালিকা ও যোগ্যতা
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
-
পদসংখ্যা: ৫
-
গ্রেড: ১৩
-
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
-
যোগ্যতা: স্নাতক ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ, সাঁটলিপি ও টাইপিংয়ে নির্দিষ্ট গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
২. কম্পিউটার অপারেটর
-
পদসংখ্যা: ২
-
গ্রেড: ১৩
-
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
-
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি, নির্দিষ্ট টাইপিং দক্ষতা ও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
-
পদসংখ্যা: ১২
-
গ্রেড: ১৬
-
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
-
যোগ্যতা: এইচএসসি পাস, কম্পিউটার প্রশিক্ষণ, টাইপিং দক্ষতা ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা।
৪. অফিস সহায়ক
-
পদসংখ্যা: ২২
-
গ্রেড: ২০
-
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
-
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
-
আবেদন করতে হবে টেলিটকের ওয়েবসাইটে অনলাইনে।
-
অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
-
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা
-
আবেদন শেষ: ১৪ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা
-
ফি জমা: আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে
আবেদন ফি
-
পদ ১-৩ এর জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
-
পদ ৪ এর জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
-
অনগ্রসর প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা।
পরীক্ষা সংক্রান্ত তথ্য
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটে জানানো হবে। প্রবেশপত্রও ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।











