নতুন আইফোন ১৭ সিরিজ বাজারে, দাম জানলে চমকে যাবেন
অ্যাপল তাদের জনপ্রিয় পণ্যের নতুন সংস্করণ উন্মোচন করেছে। এবার একসঙ্গে এসেছে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল, অ্যাপল ওয়াচ সিরিজ ১১ এবং এয়ারপডস প্রো ৩। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘অ ড্রপিং’ নামের বিশেষ ইভেন্টে অ্যাপলের সিইও টিম কুক ও অন্যান্য কর্মকর্তারা এই ঘোষণা দেন। তারা জানায়, এ বছরের আইফোনেই এসেছে সাম্প্রতিক বছরের সবচেয়ে বড় পরিবর্তন।
আইফোন ১৭ সিরিজ
এবার বাজারে এসেছে চারটি মডেল—
-
আইফোন ১৭
-
আইফোন ১৭ প্রো
-
আইফোন ১৭ প্রো ম্যাক্স
-
আইফোন এয়ার
নতুন সব মডেলেই আগের কাচের বদলে সিরামিক শিল্ড পর্দা ব্যবহার করা হয়েছে। এতে ফোন আরও টেকসই হবে। আইফোন ১৭ প্রোতে আছে বড় ব্যাটারি ও বেশি মেমোরি, আর ‘আইফোন এয়ার’ মডেলটি সবচেয়ে আকর্ষণীয়। মাত্র ৫.৬ মিমি পাতলা হলেও এটি তৈরি হয়েছে স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে। হালকা ও টেকসই হওয়ার পাশাপাশি এতে সামনে-পেছনে দুটি ক্যামেরা রাখা হয়েছে।
ডিসপ্লে ও নতুন রঙ
-
আইফোন ১৭ ও ১৭ প্রো: ৬.৩ ইঞ্চি
-
আইফোন এয়ার: ৬.৫ ইঞ্চি
-
প্রো ম্যাক্স: ৬.৯ ইঞ্চি
রঙের মধ্যেও এসেছে নতুনত্ব—‘ল্যাভেন্ডার’, ‘স্কাই ব্লু’ ও ‘কসমিক অরেঞ্জ’।
দাম
অ্যাপল এবার দামে তেমন বাড়তি চাপ দেয়নি। বরং কিছু মডেলে কম দামে বেশি স্টোরেজ মিলছে।
-
আইফোন ১৭ (২৫৬ জিবি): ৭৯৯ ডলার থেকে
-
আইফোন ১৭ প্রো: ১,০৯৯ ডলার থেকে
-
আইফোন ১৭ প্রো ম্যাক্স: ১,১৯৯ ডলার থেকে
-
আইফোন এয়ার (২৫৬ জিবি): ৯৯৯ ডলার থেকে
এয়ারপডস প্রো ৩
তিন বছর পর বড় পরিবর্তন এসেছে এয়ারপডসে। নতুন সংস্করণে থাকছে:
-
আরও ভালো সাউন্ড
-
উন্নত নয়েজ ক্যানসেলেশন
-
হৃৎস্পন্দন মাপার সুবিধা
-
লাইভ অনুবাদ প্রযুক্তি—যার মাধ্যমে ভিন্ন ভাষার কথোপকথন তাৎক্ষণিকভাবে অনুবাদ করে শোনাবে।
দাম: ২৪৯ ডলার।
অ্যাপল ওয়াচ সিরিজ ১১
নতুন তিনটি ঘড়ি এসেছে এবার—
-
অ্যাপল ওয়াচ সিরিজ ১১
-
অ্যাপল ওয়াচ এসই ৩
-
অ্যাপল ওয়াচ আলট্রা ৩
সিরিজ ১১-কে বলা হচ্ছে সবচেয়ে পাতলা ও আরামদায়ক ওয়াচ। এতে আছে টেকসই গ্লাস, ৫জি সাপোর্ট ও ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। আলট্রা ৩ মডেলে থাকছে আরও বড় পর্দা, ৪২ ঘণ্টার ব্যাটারি ও স্যাটেলাইট সংযোগ সুবিধা।
স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব
অ্যাপল এবার স্বাস্থ্য ফিচারেও নজর দিয়েছে। নতুন ওয়াচ সিরিজ ১১–তে আছে রক্তচাপ মাপার সেন্সর ও ঘুমের মান যাচাই করার ফিচার। এয়ারপডস প্রো ৩–তেও ফিটনেস ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে হার্টবিট, ক্যালরি বার্ন ও ব্যায়ামের তথ্য মাপা যাবে।











