“এনসিপিতে অন্যায় করার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এনসিপি ইনসাফ ও ন্যায়ের রাজনীতি করে। এখানে অন্যায় বা বেইনসাফির কোনো জায়গা নেই।”
রোববার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এনসিপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন,
-
সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
-
গ্রামের পর গ্রাম, মহল্লায় মহল্লায় অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
-
“জনগণের পাশে থাকতে এমপি বা চেয়ারম্যান হওয়ার দরকার নেই, ভালো মানুষ হলেই যথেষ্ট।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে হোন্ডা–গুন্ডার দিন শেষ। সত্যিকারের নেতৃত্ব আসবে নেতার গুণ ও যোগ্যতা থেকে, ভাড়াটে বাহিনী দিয়ে নয়।”
আর্থিক বিষয় নিয়েও তিনি খোলাখুলি বলেন, “রাজনীতি করে ধনী হওয়ার সুযোগ নেই। যারা দুর্নীতি করে বা কমিশন খায়, তারাই হয়তো টাকার মালিক হয়। কিন্তু এনসিপি সেই পথে হাঁটবে না।”
এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইনসহ স্থানীয় শিক্ষক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বৈঠকে উপস্থিত ছিলেন।








