প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৭:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বেনাপোলে ঈদের খুশিতে নতুন মাত্রা: ১৫০০ নারীর হাতে মফিজুর রহমানের উপহার

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার

সীমান্ত শহর বেনাপোলের বাতাস এখন ঈদের আমেজে মাতোয়ারা। সেই আনন্দকে আরও রাঙিয়ে দিতে অসহায় ও দুঃস্থ নারীদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বুধবার সকালে নারানপুর ও দুর্গাপুর এলাকার মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫০০ নারীর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি বিতরণ করা হয়।

পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিম্নআয়ের শত শত নারীর উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণটি মিলনমেলায় পরিণত হয়। আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মফিজুর রহমানের নিজস্ব ব্যবস্থাপনায় এই বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। নতুন শাড়ি হাতে পেয়ে অনেক নারীর চোখেই দেখা যায় তৃপ্তির হাসি।

উপহার বিতরণকালে মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, “ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং তা সবার মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যে। দেশনায়ক তারেক রহমানের আদর্শকে পুঁজি করে এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের দিকনির্দেশনায় আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেবল উৎসব নয়, বরং আগামী দিনগুলোতেও সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার এবং সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন এই বিএনপি নেতা।ঈদের ঠিক আগমুহূর্তে নতুন পোশাক হাতে পাওয়া স্থানীয় নারীদের জন্য এটি ছিল এক বড় প্রাপ্তি। সময়োপযোগী এই উদ্যোগের প্রশংসা এখন পুরো বেনাপোল পৌরজুড়ে।

সম্পাদকঃ মোঃ রুবেল মিয়া, প্রকাশকঃ মোঃ সুহেল রানা, নির্বাহী সম্পাদকঃ সাইফুল ইসলাম সজীব, সার্বিক সহযোগিতায়ঃ মোঃ রুবেল হাসান (ওমান)

প্রিন্ট করুন