প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ । ১০:১৩ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

আইসিইউতে বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা এস,এম বাবর আলী

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার

যশোরের বাঘারপাড়া উপজেলার ধূপখালী গ্রামের কৃতি সন্তান ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এস এম বাবর আলী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

১৯৭১ সালে যিনি নিজের জীবন বাজি রেখে আমাদের একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছিলেন, আজ তিনি জীবনের এক কঠিন যুদ্ধে অবতীর্ণ। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।”হে আল্লাহ, এই বীর সেনানিকে আপনি সুস্থতা দান করুন। যিনি দেশের জন্য লড়েছেন, তাঁকে আবারও আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন।”

পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। আসুন, আমরা সবাই মিলে মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর জন্য প্রার্থনা করি।

সম্পাদকঃ মোঃ রুবেল মিয়া, প্রকাশকঃ মোঃ সুহেল রানা, নির্বাহী সম্পাদকঃ সাইফুল ইসলাম সজীব, সার্বিক সহযোগিতায়ঃ মোঃ রুবেল হাসান (ওমান)

প্রিন্ট করুন