বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে এই ব্যাজ পরানো অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা এর আগে এপিবিএন-এর প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি দুইবার চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরের শিকার হয়েছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর দীর্ঘ আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হন তিনি। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে আজ তিনি পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি হিসেবে আসীন হলেন।সংশ্লিষ্টরা মনে করছেন, মো. আলী হোসেন ফকিরের এই নিয়োগ পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ফিরিয়ে আনতে এবং চেইন অব কমান্ড শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনলাইন ডেস্ক