যশোরের গণমানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক জনাব অনিন্দ্য ইসলাম অমিত-কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত করায় যশোরের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব উল্লাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় পর যশোরের কোনো নেতার এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার।এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান-কে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে যশোর জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
যশোরের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল কেন্দ্রীয় পর্যায়ে জেলার শক্তিশালী প্রতিনিধিত্ব। অনিন্দ্য ইসলাম অমিতের মতো একজন শিক্ষিত, মার্জিত এবং ত্যাগী নেতাকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে জনাব তারেক রহমান সেই আস্থারই প্রতিফলন ঘটিয়েছেন।বিবৃতিতে জেলা বিএনপির শীর্ষ নেতারা বলেন:”অনিন্দ্য ইসলাম অমিত কেবল শহীদ তরিকুল ইসলামের উত্তরসূরি নন, তিনি নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়ে তৃণমূলের প্রতিটি কর্মীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁকে প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি চিরকৃতজ্ঞ।”
প্রতিমন্ত্রী হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতের নাম ঘোষণার পর থেকেই যশোর জেলা বিএনপির কার্যালয়সহ উপজেলাগুলোতে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন।মুহূর্তের মধ্যে পুরো শহর মিছিলের নগরীতে পরিণত হয়। শহরের মোড়ে মোড়ে সাধারণ পথচারী ও রিকশাচালকদের মাঝে মিষ্টি বিতরণ করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এই খুশির মুহূর্তে নেতা-কর্মীরা যশোরের গণমানুষের প্রয়াত নেতা শহীদ তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো চ্যালেঞ্জিং মন্ত্রণালয়ে অনিন্দ্য ইসলাম অমিতের নিযুক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। তরুণ এই নেতার হাত ধরে জ্বালানি সংকট নিরসন এবং স্বচ্ছতা নিশ্চিত হবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রাপ্তি নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। তারা অঙ্গীকার করেন যে, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামী দিনে জনগণের অধিকার আদায়ে তারা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার